এইমাত্র পাওয়া

আরো ৩টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি হলো

নিউজ ডেস্ক।।

আরো তিনটি কারিগরি কলেজকে সরকারিকরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্থাপিত এ প্রতিষ্ঠানগুলো চলতি বছরের ২২ জুলাই থেকে সরকারি ঘোষণা করে শোকের মাস আগস্টে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার (৪ আগস্ট) দুপুরে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব কাইজার মোহাম্মদ ফারাবী বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি হওয়া কারিগরি কলেজগুলো হলোঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বঙ্গবন্ধু বিজ্ঞান ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ এবং নাটোরের সিংড়া উপজেলার বঙ্গবন্ধু কমার্স এন্ড টেকনিক্যাল কলেজ। আগস্টের ২ তারিখে  প্রজ্ঞাপন জারি করা হলেও ২২ জুলাই থেকে কলেজগুলোকে সরকারি ঘোষণা করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.