অনলাইন ডেস্ক।।
চলমান করোনা মহামারি উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পূর্বঘোষিত ৩১ জুলাইয়ের বদলে আগামী ১৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
