নিউজ ডেস্ক।।
রাজধানীর তোপখানা এলাকায় ১২ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গ্রেফতার নির্যাতনকারী দম্পতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালত এ আদেশ দেন।
আসামিরা হলেন- মো. তানভির আহসান এবং তার স্ত্রী আইনজীবী নাহিদ।
এদিন ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসামিদের গ্রেফতার করে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
এছাড়া ভুক্তভোগী সুইটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। এজন্য পরবর্তী প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা এবং জামিন না দেওয়ার জন্য শাহবাগ থানার এসআই জাহাঙ্গীর হোসেন আবেদন করেন।
এসময় আসামিপক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার দিবাগত রাতে সেগুনবাগিচার বাসা থেকে তাদের গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
