এবার থেকে ফেসবুক ব্যবহারকারীরা তাদের আইডির সকল পুরনো তথ্য মুছে ফেলতে পারবেন। ‘অফ ফেসবুক অ্যাকটিভিটি’ নামের নতুন এ টুল ব্যবহার করে আইডির সব হিস্ট্রি (পুরনো তথ্য) ডিলিট করার সুবিধা সম্প্রতি যুক্ত করেছে ফেসবুক।
এক সংবাদে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বাণিজ্যবিষয়ক গণমাধ্যম মার্কেট ইংল্যান্ড। এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকের গতিবিধির তথ্য নিয়ন্ত্রণে ‘অফ ফেসবুক অ্যাকটিভিটি’ নামের এ টুল যুক্ত করেছে ফেসবুক। গ্রাহকরা এই টুল ব্যবহার করে ডিজিটাল বিচরণ অনুসন্ধান করে সেই তথ্য ফের মুছেও ফেলতে পারবেন।
তবে এটি ব্যবহারের সুবিধা সকলের কাছে পৌঁছাতে সময় লাগবে আরো কয়েক মাস। প্রথমে এই সুবিধা পাবেন স্পেনের ব্যবহারকারীরা। তারপর দক্ষিণ কোরিয়া এবং আয়ারল্যান্ডে চালু করা হবে টুলটি। তারপর ধীরে ধীরে ‘অফ ফেসবুক অ্যাকটিভিটি’ টুলটি ব্যবহার করবেন বাকি পৃথিবীর ব্যবহারকারীরা।
এই টুলটি ব্যবহার করতে পারলে ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারবেন, তার কোন তথ্য ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে থাকবে কিংবা কোন তথ্যটি থাকবে না। সোশাল মিডিয়া অ্যাকাউন্টে যে সমস্ত তথ্য ইতিমধ্যে দেয়া হয়ে গেছে, সেগুলোও মুছে ফেলতে পারবেন ব্যবহারকারী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
