নিজস্ব প্রতিনিধি।।
সাইবেরিয়াকে বিশ্বের অন্যতম শীতল স্থান হিসেবে বিবেচনা করা হয়। এখানেই রয়েছে বিশ্বের শীতলতম স্কুল। ক্লাসের তাপমাত্রা প্রায়ই থাকে মাইনাস ৫০ ডিগ্রির আশপাশে। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো, এই শীতেও ছোট শিশুরা স্কুলে আসছে। তবে যখন তাপমাত্রা মাইনাস ৫২ ডিগ্রিরও নিচে চলে যায়, তখন ১১ বছরের শিক্ষার্থী বা তারও কম বয়সীদের জন্য স্কুল বন্ধ থাকে।
এই স্কুলটি ওমায়াকন শহরে অবস্থিত। জীবনধারণের জন্য এই জায়গা চ্যালেঞ্জিং। ১৯৩২ সালে স্ট্যালিনের সময়ে এ স্কুল নির্মাণ করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে গত ৪ ডিসেম্বরে সকাল ৯টা নাগাদ সেখানকার তাপমাত্রা ছিল মাইনাস ৫১ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় সূত্র জানাচ্ছে, সেখানে গ্লাভস না পরলে হাত কয়েক মুহূর্তের মধ্যে জমে যায়। এ ছাড়া তুষারপাতের সমস্যার জেরে আঙুলের ক্ষতি হতে পারে। এখানকার আবহাওয়ায় শিশুদের পক্ষে স্কুল করা যে কতটা চ্যালেঞ্জিং- তা সহজেই অনুমান করা যায়।
উল্লেখ্য, মাইনাস ৫০ ডিগ্রি তাপমাত্রায় হাইপোথার্মিয়া হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। এমন হলে দেহের তাপমাত্রা দ্রুত নামতে শুরু করে। ফলে দ্রুত হার্টবিট, নার্ভাসনেস এবং কিছু ক্ষেত্রে মৃত্যুও হতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল