এইমাত্র পাওয়া

১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি গুচ্ছ পদ্ধতিতে

নিউজ ডেস্ক।।

বাংলাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। এই পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে প্রণীত প্রশ্নপত্র দিয়ে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান তিনটি ইউনিটে গুচ্ছ পদ্ধতিতে সরাসরি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ থাকছে না।

শনিবার সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ (জবি) সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে শুধু ২০১৯ ও ২০২০ সালের উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। পরীক্ষায় পাস ফেল থাকছে না, শূন্য থেকে ১০০ নম্বরপ্রাপ্তদের তালিকা দেয়া হবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব চাহিদা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ভর্তি করতে পারবে। শিক্ষার্থীরা নিজ বিভাগ থেকে পরীক্ষার মাধ্যমেই অন্য বিভাগ পরিবর্তন করতে পারবে। বিশ্ববিদ্যালয়গুলো সেক্ষেত্রে আসন নির্ধারণ করে রাখবে। যেমন মানবিকের কোনো বিভাগে ১০০ সিট থাকলে তার মধ্যে মানবিকের জন্য ৮০, বাণিজ্য ১০ ও বিজ্ঞানের জন্য ১০টি আসন অনুপাতে থাকবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট বিষয়ে নূন্যতম নম্বর নির্ধারণ থাকবে।

আবেদন যোগ্যতা হিসেবে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসসিতে মোট পয়েন্ট ৬, বাণিজ্যে ৬.৫ এবং বিজ্ঞানে ৭ পয়েন্ট থাকতে হবে। সকল ক্ষেত্রে উভয় পরীক্ষায় ৩ পয়েন্টের কম থাকতে পারবে না। পরীক্ষার মানবণ্টনে মানবিক শিক্ষার্থীদের বাংলায় ৪০, ইংরেজিতে ৩৫ ও আইসিটি ২৫ নম্বরের পরীক্ষা হবে। বাণিজ্যে একাউন্টিং ২৫, বিজনেস অর্গানাইজেশন এন্ড মেনেজমেন্ট ২৫, ভাষা জ্ঞান ২৫, বাংলা ১৩, ইংরেজি ১২ ও আইসিটি ২৫ নম্বরের পরীক্ষা হবে। বিজ্ঞানের ক্ষেত্রে ভাষা ২০, বাংলা ১০, ইংরেজি ১০, রসায়ন ২০, পদার্থ ২০, আইসিটি/ম্যাথ/বাইলোজি এই তিনটি থেকে যে কোন দুটিতে ২০ করে ৪০ নম্বরের পরীক্ষা হবে।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.