নিজস্ব প্রতিবেদক ঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি এবং স্মার্ট আইডি কার্ড দেয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন প্রথম পর্যায়ে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যানদের হাতে ই-মেইল আইডি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
একই সময়ে উপাচার্য একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যানদের হাতে শিক্ষার্থীদের প্রদানের জন্য স্মার্ট আইডি কার্ড হস্তান্তর করেন। এর মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশের সাথে একাডেমিক যোগাযোগ ও গবেষণা কার্যক্রম সুচারু রূপে চালিয়ে যেতে পারবে বলে আশা করেন উপাচার্য।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ফয়সল মাহমুদ রুমি জানান, পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি প্রদান করা হবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়েছিলো। অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদানের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
শিক্ষাবার্তা/ বিআ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
