নিজস্ব প্রতিবেদক।।
প্রথম ধাপে ২৫ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী এসব পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর।
রোববার নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর জানান, প্রথম ধাপে ২৫ পৌরসভায় ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
গত বৃহস্পতিবার সাংবাদিকদের জানানো হয়, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোট করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়েছে। সেখানে ১৭ নভেম্বরের মধ্যে বা ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করার কথা বলা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
