এইমাত্র পাওয়া

মহানবীকে কটুক্তি করায় অনলাইন স্কুলের পরিচালক আটক

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার মিরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে আমিরুল ইসলাম (৫৫) নামের এক অনলাইন স্কুলের পরিচালককে পুলিশ আটক করেছে।
সে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও নিমতলা দারুস সালাম অনলাইন মডেল স্কুলের পরিচালক।

আজ শুক্রবার (২০ নভেঃ) দুপুরে মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.