রিজিয়া নাসেরের মৃত্যুতে শেখ হেলাল উদ্দীন কলেজে শোক সভা ও দোয়া অনুষ্ঠান

মোঃ মোজাহিদুর রহমান।।

গত ১৮নভেম্বর সকাল ৯.৩০ মিনিটে শেখ হেলাল উদ্দীন কলেজ অডিটরিয়ামে বঙ্গবন্ধু পরিবারের অভিভাবক, শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার শ্রদ্ধেয়া চাঁচি বাগেরহাট- ১ আসনের জাতীয় সংসদ সদস্য্য জননেতা শেখ হেলাল উদ্দীন এঁর মা শেখ রিজিয়া নাসেরের মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ হেলাল উদ্দীন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে শোক সভার আলোচনা শুরু হয়। সভায় কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস স্বাগত বক্তব্য রাখেন। সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সহিদুল ইসলাম গভর্ণিং বডির সদস্য মোঃ ফারুকুল ইসলাম, স ম আব্দুর রব, সৈয়দ মোহাম্মদ মীর, দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ শহিদুল্লাহ, সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লা, সেখ তারিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় কুমার দাস, শিক্ষক প্রতিনিধি প্রভাষক উৎপল কুমার দাস, সালমা খাতুন, শেখ শামীম ইসলাম, প্রদিশ অধিকারী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা এই মহীয়সী নারীর কর্মময় জীবনের উপর আলোচনা করেন। তাঁর মৃত্যুতে কলেজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সভা শেষ করা হয়। উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র চাঁচি শেখ রিজিয়া নাসের গত ১৬ নভেম্বর ২০২০ খ্রি. রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বার্ধক্যজনিত কারণে সম্প্রতি তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সভাপতি মহোদয় বলেন, তিনি একজন রত্নগর্ভা মা। তাঁর জীবদ্দশায় তিনি অন্তরিক্ষে থেকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন। শেখ হাসিনা এবং শেখ রেহানা দ্বিতীয় বার অভিভাবক শূন্য হলেন। শেখ হেলাল উদ্দীন কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে তাঁর অবদান অত্র এলাকার মানুষ চিরদিন মনে রাখবে। অনুষ্ঠানে এলাকার অভিভাবক, গভর্ণিং বডির সদস্য এবং সুধিজন অংশগ্রহণ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.