নলছিটিতে ওজোপাডিকো’র গণশুনানী
==============================
নিজস্ব প্রতিবেদকঃ
“শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ” এ শ্লোগানে সারাদেশে এক যোগে সম্পন্ন হলো গ্রাহক গণশুনানী। এরই অংশ হিসেবে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি( ওজোপাডিকো) কর্তৃক আয়োজিত সম্মানীত গ্রাহক সেবা ও গণশুনানির আয়োজন করেন ঝালকাঠির নলছিটি উপজেলা আবাসিক প্রকৌশলী( বিদ্যুৎ) মো. ফিরোজ হোসেন সন্যামত। ৩ নভেম্বর( মঙ্গলবার) সকাল ১০ টায় আবাসিক প্রকৌশলীর দপ্তরে এ গণশুনানী শুরু হয়,শেষ হয় সাড়ে এগারোটায়। এতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী,নলছিটি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ আকন,নলছিটি সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. বাহাউদ্দীন,শিক্ষাবার্তা পত্রিকার সহকারী সম্পাদক ও নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক বিন-ই-আমিন,ওজোপাডিকোর উপ- সহকারী প্রকৌশলী আকিব জাবেদ,সাংবাদিক আমীর হোসেন সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। তাজুল ইসলাম দুলাল চৌধুরী তার বক্তৃতায় সরকারের মিশন বাস্তবায়নে ওজোপাডিকোকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। আমীর হোসেন তার বক্তৃতায় বর্তমান আবাসিক প্রকৌশলী কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে অফিসের অন্যন্য কর্মচারীদের আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান। পাশাপাশি সাবেক এক ঠিকাদার কর্তৃক বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। সুলতান আহমেদ আকন বর্তমান আবাসিক প্রকৌশলীর ভূয়সী প্রশংসা করে আগামী দিনে আরো বেশি সেবা পাওয়ার আশা ব্যক্ত করেন। আবাসিক প্রকৌশলী গ্রাহকদের বিভিন্ন অভিযোগ শুনে তা সমাধানের আশ্বাস দেন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেন। এখন থেকে প্রতি মাসের প্রথম মঙ্গলবার ঘরে ঘরে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে গ্রাহক ও সুধী সমাজ নিয়ে গণশুনানির আয়োজন করার কথা ব্যক্ত করেন আবাসিক প্রকৌশলী।
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
