এইমাত্র পাওয়া

বাগেরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ বিভিন্ন দপ্তরে

মো: মোজাহিদুর রহমান:

বাগেরহাটে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণির নিবন্ধনে বোর্ড নির্ধারিত ফি’য়ের চেয়ে ডবল টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ভুক্তভোগীরা শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরে এর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে।

ঘটনার বিবরণে জানা যায় বাগেরহাট জেলার রামপাল উপজেলার তুলশীরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেশ রায় নবম শ্রেণির শিক্ষার্থীদের নিকট থেকে নবম শ্রেণির নিবন্ধন ফিস চারশত টাকা হারে গ্রহন করে। কোনও শিক্ষার্থী দিতে অপারগতা স্বীকার করলে তিনি তাদের প্রতি অমানবিক আচরণ করেন। অথচ বোর্ড নির্ধারিত ফি একশত আশি টাকা। আশেপাশের প্রতিষ্ঠানে খোজ নিয়ে জানা গেছে তারাও নিবন্ধন ফিস বাবদ দুইশত টাকা নিয়েছে। কিন্তু এই প্রধান শিক্ষক করোনায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে বোর্ড নির্ধারিত ফি’য়ের ডাবল নিয়েছে যা আইনত দন্ডনীয়।

এ ব্যাপারে ভুক্তভোগী এক শিক্ষার্থীর পিতা মোঃ ইসলাম শেখের সাথে আলাপকালে তিনি জানান আমি একজন দিনমজুর। স্ত্রী ও সন্তানদের নিয়ে সংসার চালাতে আমার খুব কষ্ট হয়। আমার ছেলে নবম শ্রেণিতে পড়ে। আমি প্রধান শিক্ষককে নিবন্ধন ফি কিছু কমাতে বললে উনি বললেন কোনও কম হবে না। চারশত টাকাই দিতে হবে।
এমন আরও অনেক অভিভাবক রয়েছেন যারা করোনায় ভয়াল থাবায় অতি কষ্টে দিনাতিপাত করছেন। ভুক্তভোগীরা প্রধান শিক্ষকের এহেন কর্মকান্ডের প্রতিকার চেয়ে যশোর শিক্ষা বোর্ড, উপপরিচালকের কার্যালয় খুলনা, বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার বাগেরহাট বরাবর লিখিত অভিযোগ করেছে।

এ ব্যাপারে জানতে প্রধান শিক্ষক অমলেশ রায়ের কাছে ফোন করে তাকে পাওয়া যায় নি।

উল্লেখ্য উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যে মুসলমানদের নিয়ে কটুক্তি করার অভিযোগও পাওয়া গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.