মোড়েলগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ভিডিও ও ছবি ধারণ সহযোগী গ্রেফতার

এম.পলাশ শরীফ,নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোড়েলগঞ্জে এক কলেজ ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে আটকে রেখে ধর্ষণে চেষ্টায় ভিডিও ধারণের দায়ে মো. রুবেল হাওলাদার (২২) নামের এক যুবকে শুক্রবার দুপুরে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কলেজ ছাত্রীর মা দুলিয়া বেগম বাদি হয়ে ২জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলা নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের আব্দুল খালেক চোকদারের মেয়ে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের মানবিক শাখার ছাত্রী (১৮)। ঘটনার দিন ৩১ জুলাই বুধবার দুপুর দেড়টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথিমধ্যে বৃষ্টি মাথায় নিয়ে চলাচলে লোকশূন্য সড়কে পলিটিক্স সংলগ্ন গুয়াতলা রাস্তায় একটি ক্যাবল ডিস লাইনের অফিস কক্ষে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধরে নিয়ে আটকিয়ে রাখে ডিস ব্যবসায়ী মালিক ভাষান্দল গ্রামের বারেক হাওলাদারের পুত্র সোহেল হাওলাদার (২৮) ও তার সহযোগি একই গ্রামের পলাশ হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার(২২) এ সময় ওই ছাত্রীকে চিৎকার না করার জন্য চর থাপ্পর মেরে মুখ বেঁধে শরিরের বিভিন্নস্থানে অমানষিক নির্যাতন করে ধর্ষণের চেষ্টা চালায় সোহেল। এসব দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করেন তার সহযোগী রুবেল হাওলাদার। প্রায় ২ ঘন্টা পরে এক পর্যায় সোহেলের কথা অনুযায়ী বিবাহের প্রতিশ্রæতিতে ছেড়ে দেওয়া হয় নির্যাতিত ওই কলেজ ছাত্রীকে। এতেও তারা ক্ষ্যান্ত নয় তাকে জোর পূর্বক ৩টি লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানোর চেষ্টা করে বলে ওই ছাত্রী জানান।

এর পরই ওই ছাত্রী নিজ বাড়িতে প্রতিদিনের ন্যায় চলাচলের রাস্তা বিকল্প রাস্তায় গিয়ে খাল সাতরিয়ে বাড়িতে গিয়ে মাকে এ সব ঘটনা খুলে বলেন। পরেরদিন বৃহস্পতিবার নির্যাতিত ছাত্রীর মা দুলিয়া বেগম বাদি হয়ে সোহেল হাওলাদার ও রুবেল হাওলাদারের নাম উল্লেখ করে থানা একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও ঘটনার সাথে জড়িত রুবেল হাওলাদারকে গ্রেফতার করে তার কাছ থেকে ভিডিও ধারণকৃত মোবাইল ফোন জব্দ করে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু জানান, কলেজ ছাত্রীর ওপর নির্যাতনের বিষয়টি সঠিক, ওই ছাত্রীর মা দুলিয়া বেগম ঘটনাটি তাকে জানানোর পরে তিনি এলাকায় খোঁজ খবর নিয়ে জানতে পারেন সোহেল ও রুবেল এরা দু’জনই উৎশৃংখল। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন এলাকাবাসি।

এ সর্ম্পকে অফিসার ইন-চার্জ কেএম আজিজুল ইসলাম জানান, কলেজ ছাত্রী ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত সহযোগী রুবেল হাওলাদাকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। মূলহোতাকে গ্রেফতারের চেষ্টা চলছে। #


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.