জিয়াউল হক জুয়েল।।
শেরপুর সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ২০১৯-২০ শিক্ষা বর্ষের ১ম শিফটের শিক্ষার্থীদের বরণ করে নিতে বৃহস্পতিবার ইন্সটিটিউট মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষক মোস্তাফিজুর রহমান মিলনের সঞ্চালনায় অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রকৌশলী পরিমল চন্দ্র দে, প্রকৌশলী কামাল হোসেন, অজিত কুমার দেবনাথ প্রমুখ।
নবীন বরণ অনুষ্ঠানে ইন্সটিটিউটে কর্মরত প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সুধিজন উপস্থিত ছিলেন। এ দিন ইন্সটিটিউটের সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার ও এনভায়রনমেন্ট ট্রেডের ৫০জন করে মোট ২৫০ শিক্ষার্থীর হাতে রজনী গন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
