এইমাত্র পাওয়া

ঈদের আগেই ৪০তম বিসিএসের ফল

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ঈদুল আযহার আগেই ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। রোববার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে, চলতি বছরের ৩ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ৪০তম বিসিএসের প্রিলিমিনারির ফলা ঈদের আগেই প্রকাশ করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে পিএসসি সংশ্লিষ্টরা। তাদের আশা, ঈদের আগেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

৪০তম বিসিএসে আবেদন করেছিল ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী, আর কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪৩৮ জন। এই পরীক্ষায় উপস্থিতির গড় হার ছিল ৭৯.৭০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ৭৭, রাজশাহীতে ৮২, চট্টগ্রামে ৭৯, খুলনা ও সিলেটে ৮১, বরিশালে ৭৯, রংপুরে ৮৪ ও ময়মনসিংহে সর্বোচ্চ ৮৫ শতাংশ প্রার্থী পরীক্ষা দিয়েছেন।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.