১০ দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক।।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রদুর্ভাব ঠেকাতে ১০ দেশের সঙ্গে বিমান চলাচলা বন্ধ করলো বাংলাদেশ। ২১ মার্চ, শনিবার রাত ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। তবে ইংল্যান্ড, চীন, হংকং, ব্যাংকের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক থাকবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম তৌহিদুল আহসান এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে ক্যাপ্টেন তৌহিদুল আহসান জানান, ৩১ মার্চ পর্যন্ত ১০ রুটের সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দেশগুলো হলো- কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। তবে যুক্তরাজ্য, চীন, থাইল্যান্ড ও হংকং রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে। এসব দেশের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ রয়েছে।

এর আগে ২০ মার্চ, শুক্রবার করোনাভাইরাসের কারণে থাইল্যান্ডের ব্যাংককেও ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত বৃহস্পতিবার আরব আমিরাত ও সিঙ্গাপুরে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে বিশ্বের ১৮টি রুটে ফ্লাইট পরিচালনা করতো। এসব রুটে বিমানের সাপ্তাহিক ফ্লাইট ছিল ২১৮টি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.