জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিদ্যালয়ের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছা পদুরবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে আদালতে অর্থ আত্মসাতের মামলা করেছেন।
মামলা ও ম্যানেজিং কমিটি সূত্রে জানা যায়, মুক্তাগাছা উপজেলার পদুর বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে স্কুলের পূর্ববর্তী সভাপতির মেয়াদ শেষ হবার পর তার স্বাক্ষর জ্বাল করে স্কুলের ফান্ড থেকে তিনটি চেকের মাধ্যমে ১ লক্ষ ৩০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি মীর আব্দুল্লাহ আল আওয়াল বাদী হয়ে ময়মনসিংহ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে মামলা করেছেন।
ম্যানেজিং কমিটির সভাপতি মীর আব্দুল্লাহ আল আওয়াল জানান, গত বছরের ২ ফেব্রুয়ারী তারিখে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন। সভাপতি হিসেবে তার দায়িত্ব কালীন সময়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অবৈধভাবে গত ১০/১০/২০১৮ ইং তারিখে ৬০ হাজার টাকা, ৩১/০১/২০১৯ ইং তারিখ ৫০ হাজার টাকা এবং ০৪/০৩/২০১৯ ইং ২০ হাজার টাকা পূর্ববর্তী সভাপতি স্বাক্ষর নিয়ে ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন।
এ ব্যাপারে ম্যানেজিং কমিটি সভাপতি তাকে কারণ দর্শানোর নোটিশ দিলেও তা তিনি গ্রহণ করেননি। পরবর্তী ১৮/০১/২০২০ ইং তারিখ ম্যানেজিং কমিটি অর্থ আত্মসাৎসহ তার বিরুদ্ধে আরো ১৮টি অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করেন এবং গত বুধবার তার বিরুদ্ধে ৪০৬/৪২০ দঃ বিঃ ধারায় আদালতে সভাপতি বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্ত প্রধান শিক্ষককে বরখাস্ত করে পরবর্তীতে স্থায়ী চাকুরিচ্যুতিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন মহলে চিঠি পাঠানো হয়েছে বলে জানান সভাপতি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
