এইমাত্র পাওয়া

এক-এগারোর আলোচিত সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

নিউজ ডেস্ক।। 

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আলোচিত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রায় পাঁচটি মামলা রয়েছে। তবে মামলাগুলোর বিস্তারিত জানা যায়নি।

মাসুদ উদ্দিন চৌধুরী হত্যা মামলাসহ একাধিক অভিযোগে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট সিন্ডিকেটে জড়িত থাকা এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে।

২০০৭ সালের ‘এক-এগারো’ পটপরিবর্তনের সময় তিনি সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বে ছিলেন। পরে ২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়, যেখানে তিনি ২০১১ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন।

রাজনীতিতে যোগ দিয়ে ২০১৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.