এইমাত্র পাওয়া

সন্ধ্যায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক।। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করবে আজ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সনদে স্বাক্ষর করবে।

সোমবার দলটির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়— সোমবার সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।

এর আগে গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে।

এদিকে জুলাই সনদে সই করা না করার প্রশ্নে নিজেদের অবস্থান জানিয়েছিল এনসিপি। এই সনদে স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিনে দলটি সংবাদ সম্মেলন করে এর আইনিভিত্তি দেওয়াসহ তিন দফা দাবি তুলেছিল।

শিক্ষাবার্তা /এ/১৬/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.