এইমাত্র পাওয়া

সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস

নিজস্ব প্রতিবেদক।।

মাঘের আর মাত্র তিনদিন বাকি এরই মধ্যে প্রকৃতি থেকে শীতের বিদায় নিবে নিবে করছে। ঢাকা শহরে কুয়াশা ও শিশির কমে প্রকৃতিতে নতুন রূপ দেখা যাচ্ছে।

মঙ্গলবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল।

সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। রাজধানী ও এর আশপাশের এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনার রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে। আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতে সম্ভাবনা নেই।

শিক্ষাবার্তা /এ/ ১০/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading