এইমাত্র পাওয়া

ফেব্রুয়ারিতে মিলবে টানা ৪ দিনের ছুটি

অনলাইন ডেস্ক:

সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারি মাসের শুরুতেই রয়েছে টানা চারদিনের ছুটি কাটানোর সুযোগ।

ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত। সে অনুযায়ী নির্বাহী আদেশে পরদিন বুধবার (৪ ফেব্রুয়ারি) ছুটি থাকবে। এর সঙ্গে একদিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি।

আর ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় রয়েছে সাপ্তাহিক ছুটির দিন। তাই একদিন ম্যানেজেই মিলতে পারে টানা ৪ দিন ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এ ছাড়া আসন্ন বছরটিতে মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিস্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.