নিজস্ব প্রতিবেদক।।
গাজীপুর মহানগরের পূবাইল থানার তালটিয়া এলাকায় আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সরকারি নতুন বই উত্তোলনের সত্যতা পেয়েছে প্রাথমিক শিক্ষা অফিস।
গত রবিবার পত্রিকায় ‘গাজীপুরের পূবাইলে মিথ্যা তথ্য দিয়ে শিক্ষা অফিস থেকে বই উত্তোলনের অভিযোগ’ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর গাজীপুর শিক্ষা অফিস তদন্ত শুরু করে।
এ ব্যাপারে প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আকরাম হোসেন জানান, তারা গত সোমবার আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজে গিয়ে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ পেয়েছেন। প্রতিষ্ঠানের প্রধান ফটকও বন্ধ দেখেছেন। সরেজমিনে পাওয়া সব তথ্যসহ লিখিত প্রতিবেদন জেলা শিক্ষা অফিসে জমা দেবেন তারা।
গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) এম রকিবুল হাসান জানান, এ ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর শিক্ষা অফিসের তথ্যমতে, আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় ৩০০ সেট বই উত্তোলন করেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল