এইমাত্র পাওয়া

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল আজ, যেভাবে জানা যাবে

ঢাকাঃ এমবিবিএস ও বিডিএস ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রবিবার (১৪ ডিসেম্বর) প্রকাশ করা হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বুয়েট ও ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। অনেক খাতা দেখার কাজ করতে হচ্ছে। রবিবার দুপুরের পর ফল প্রকাশ করতে পারব বলে আমরা আশাবাদী।’

ফল আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘গতবারও এভাবে হয়নি, এবারও না। যার যার ফল চলে যাবে। রেজাল্টের ওপর একটি সামারি দেওয়া হবে।

অনলাইনে যেভাবে ফলাফল দেখা যাবে—

স্বাস্থ্য অধিদপ্তর-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে MBBS ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।

প্রথমে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (Directorate General of Health Services – DGHS) ভিজিট করুন। ওয়েবসাইটে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করুন। নির্ধারিত স্থানে আপনার অ্যাডমিশন রোল নম্বর (Admission Roll Number) দিন। ‘Result’ বাটনে ক্লিক করলেই আপনার ফলাফল স্ক্রিনে দেখা যাবে। সেখান থেকে আপনি আপনার ফলাফল ডাউনলোড করতে পারবেন।

মেরিট লিস্টের পিডিএফ—

স্বাস্থ্য অধিদপ্তর এমবিবিএসের মেরিট লিস্টের পিডিএফ কপিও প্রকাশ করবে। সেখানে নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর ও প্রাপ্ত নম্বর প্রকাশ করা হবে। এই পিডিএফ পাওয়া যাবে result.dghs.gov.bd এই লিংকে।

এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবার মেডিক্যাল পরীক্ষা বর্ধিত সময়ে অনুষ্ঠিত হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading