এইমাত্র পাওয়া

চলছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসমাবেশ

ঢাকাঃ ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ বেশ কিছু দাবিতে মহাসমাবেশের আয়োজন করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর থেকে মহাসমাবেশের কেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২ টা থেকে চলছে এ সমাবেশ।

মহাসমাবেশে আগতদের প্রত্যাশা, কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষক-কর্মচারীদের দাবির পক্ষে অবস্থান নেবেন।

মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতা ও পেশাজীবী নেতারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.