নিউজ ডেস্ক.
আজ হবিগঞ্জ বাহুবল উপজেলার মিরপুর সানশাইন মডেল স্কুল এন্ড কলেজ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় গাছের চারা হাতে নিয়ে শিক্ষার্থীরা মাদককে না বলে দেশপ্রেমের শপথ নেন
অনুষ্ঠানে বিদ্যালয়টির চেয়ারম্যান এম সামছুউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, সংগঠনের হবিগঞ্জ শাখার সভাপতি এইচ এম রিয়াদ প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনটির সব সদস্য শিক্ষার্থী। তারা এক দিনের টিফিনের জমানো টাকায় গাছের চারা কিনে সারাদেশে বিতরণ করছেন। দেশের বিভিন্ন জেলায় গাছের চারা বিতরণ কর্মসূচি চলমান। তাঁরা এবছর বিনামূল্যে ৫০ হাজার গাছের চারা বিতরণ করবেন। তিনি শিক্ষার্থীদের গাছের চারা হাতে নিয়ে মাদক, বাল্য বিবাহকে না ও দেশপ্রেমে জাগ্রত হওয়ার শপথ পাঠ করান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
