এইমাত্র পাওয়া

২৪ তারিখ সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী ২৪ জুলাই বৃহস্পতিবার যে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড। 

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃ শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। 

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, আগামী ২৪/০৭/২০২৫ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর পরীক্ষা অনিবার্য কারণবশতঃ নির্দেশক্রমে স্থগিত করা হলো। আগামী ২৪/০৭/২০২৫ তারিখ স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

 

আজ মঙ্গলবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার শিক্ষার্থীদের উদ্দেশে আগামী ২৪ জুলাই পরীক্ষা স্থগিতের ঘোষনা দেন। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading