ঢাকাঃ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
সোমবার (১৪ জুলাই) আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অতি ভারী বর্ষণের কারণে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
এছাড়া দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। আগামী ১৭ জুলাই থেকে এই বৃষ্টিপাত কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে। এ সময় ঢাকায় বৃষ্টি হয়েছে ১৬ মিলিমিটার।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
