নিজস্ব প্রতিবেদক।।
সরকারের বিভিন্ন দপ্তরে শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির সুযোগ করে দিতে চান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত শনিবার (২৮ জুন) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘আমরা সরকারের বিভিন্ন অফিসে পার্টটাইম চাকরিতে নিয়োগ দিতে চাই শিক্ষার্থীদের। বিভিন্ন দপ্তরে কিছু পদে ফুল টাইমে স্থায়ী নিয়োগ দরকার হয় না। পার্টটাইমে নিয়োগ দিলে সরকারের ব্যয়ও কমবে, শিক্ষার্থীদের আর্থিক সচ্ছলতাও আসবে।’
শিক্ষাবার্তা /এ/৩০/০৬/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল