নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সরকারি কলেজগুলোর অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত শিক্ষকদের শূন্য পদের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (১৬ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সরকারি কলেজ-১) মোঃ নুরুল হক শিকদার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়, সরকারি কলেজগুলোর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের শূন্য পদের তালিকা আগামী ১৮ জুনের মধ্যে এক্সেল সিট সফট কপি ddgovcollege@gmail.com ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
