জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের শূন্য পদের তথ্য চেয়েছে মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সদ্য জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের শূন্য পদের তথ্য আহ্বান করা হয়েছে। নির্ধারিত গুগল ফর্মে ২৯ মে-এর মধ্যে এ তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে। এ সংক্রান্ত চিঠি সব অধ্যক্ষ ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক নুরুল হক শিকদার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠি থেকে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০১৮ বিধিতে জাতীয়করণ হওয়া কলেজগুলোর শূন্য পদের ডেটাবেজ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এর ভিত্তিতে নির্ধারিত গুগল লিংকে ২৯ মে- এর মধ্যে শূন্য পদের তথ্য পূরণ করার জন্য বলা হলো।

চিঠিতে আরো বলা হয়, সৃষ্ট পদ গুলোতে পিআরএল বা অবসর বা চাকরি থেকে ইস্তফা, অব্যহতি, মৃত্যুজনিত কারণে শূন্য হলে পদটিকে শূন্য পদ বলে বিবেচনা করতে হবে। বিলুপ্তির শর্তে সৃষ্ট পদকে শূন্য পদ হিসেবে দেখানো যাবে না।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.