ঝিনাইদহঃ ঝিনাইদহে ভুল চিকিৎসায় উৎস ভট্টাচার্য্য নামের এক কলেজছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার(৭ মার্চ) সকালে জেলার কালীগঞ্জ উপজেলার শহরের ইকো ডায়াগনস্টিক ও ফাতেমা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।
উৎস ভট্টাচার্য্য উপজেলার রায়গ্রাম এলাকার উজ্জল ভট্টাচার্য্যরে ছেলে। তিনি সরকারি মাহতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্বজনরা জানায়, শুক্রবার ভোর পাঁচটার দিকে স্থানীয় ফাতেমা প্রাইভেট হাসপাতালে নাকের পলিপাস অপারেশন করতে যায় কলেজছাত্র উৎস ভট্টাচার্য্য। হাসপাতালের চিকিৎসক কাজী রাজিবুল ইসলামের তত্ত্বাবধানে অপারেশন করার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে সকাল ৯টার দিকে মারা যায় উৎস। এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে আসে নিহত উৎস ভট্টাচার্যের সহপাঠীরা।
এ সময় তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে হাসপাতালটিতে ভর্তি রোগীদের বের করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দাবির মুখে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম বলেন, লোকমুখে ঘটনাটি শুনেছি। অফিস খুললে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
