ঢাকাঃ এমপিওভুক্ত (স্কুল, কলেজ মাদ্রাসা ও কারিগরি) শিক্ষা জাতীয়করণ এবং সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা এবং প্রতিষ্ঠান প্রধান থেকে কর্মচারী পর্যন্ত সর্বজনীন বদলির দাবিতে নয় দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে শিক্ষক-কর্মচারীরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করার সময় আন্দোলনকারীরা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করবে বলে ঘোষণা দিয়েছিল।
দুপুর ২টা ২০ দিকে আন্দোলনকারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করার সময় কদম পোয়ারার সামনে পুলিশ তাদেরকে আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা চলতে থাকে। কিন্তু, পুলিশ আটকে দেয়ার কারণে আন্দোলনকারীরা আর শিক্ষা ভবনের দিকে যেতে পারেনি। আন্দোলনকারীরা কদম পোয়ারার সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণসহ অন্যান্য দাবি দাওয়ার কথা উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
পোয়ারার সামনে শিক্ষকদের পুলিশ আটকে দেয়ার পরে, কিছু শিক্ষক জোর করে শিক্ষা ভবনের সামনে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষাভবন মোড়ে তাদেরকে আটকে দেয়।
শিক্ষা ভবনের সামনে যেতে না পেরে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। ফলে রাস্তায় যানযট দেখা দিয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
