ঢাকাঃ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পুলিশ সদস্যের দায়িত্ব পালন করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে কাজ করছেন ওই পুলিশ সদস্য। তিনি তার হাতের লাঠি দিয়ে বিক্ষোভকারীদের স্পর্শ না করেই কেবল শব্দ তৈরি করে ছত্রভঙ্গ করে দিচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই তার প্রশংসা করেন।
ভিডিওটি শেয়ার করে শাহাদাত হোসেন নামের একজন লিখেছেন, ‘এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ তাকে বের করে পুরস্কৃত করুন।’
হিমেল চাকমা লিখেছেন, ‘লাঠি আর বডির সংস্পর্শ ছাড়া কিভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন।’
হিমেল চাকমার পোস্টটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল লিখেছেন, ‘এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা।
মো. মেহেদী হাসান নামে একজন লিখেছেন, ‘এই রকম সবাই চেষ্টা করে। ভিডিও না থাকায় বাকি গুলা প্রমাণ হয় না। আমাদের আফসোস আমাদের আশেপাশে যেসকল অফিসারগণ থাকেন তারা এই সব বিষয় গুলো দেখেও না দেখার ভান করে। সর্বশেষ একটা ধন্যবাদ দিয়ে দায়সারা হয়ে যায়।ডিপার্টমেন্ট এ ভালো কাজের পুরস্কার হচ্ছে ধন্যবাদ, পান থেকে চুন খসলে ন্যূনতম ৩দিনের পিডি দেয়।’
তবে, প্রশংসিত ওই পুলিশ সদস্যের পরিচয় জানা যায়নি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
