এইমাত্র পাওয়া

উপজেলা পর্যায়ে এইচএসসিতে হা-মীমের ৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন

ভোলাঃ ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৬ শিক্ষার্থী এইচএসসিতে বৃত্তি পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। উপজেলার সব কয়টি উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন কেবল লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থীরা।

এইচএসসিতে হা-মীম থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- শেখ জুনায়েদ ইসলাম, মো. নোমান হোসেন, মুশফিকুর রহমান, সাবিকুন্নাহার, মারজিয়া খানম এবং নূজহাত জামান।

এ বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষকরাই আন্তরিকতার সঙ্গে শিক্ষার গুণগতমান নিশ্চিত করে শিক্ষার্থীদের পাঠদান করান। শিক্ষকদের নিরলস পরিশ্রম ও অভিভাবকদের নিয়মিত তদারকির কারণেই শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো ভালো সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading