এইমাত্র পাওয়া

শিক্ষকসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ জন বাধ্যতামূলক অবসরে

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও ১৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ২৬৫তম সিন্ডিকেটে ওই ২০ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আর কিছু উল্লেখ করা হয়নি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.