কক্সবাজারে ৫০১ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কক্সবাজারে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল তিনটা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

মৌসুমি বায়ুর প্রভাবে এমন বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস। গত বুধবার থেকে এই সমুদ্র নগরীতে বৃষ্টি হচ্ছে। আরও দুইদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, অতিবৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারে পৃথক ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন বাংলাদেশি, বাকি তিনজন রোহিঙ্গা। পাহাড়ের পাদদেশে থাকা ব্যক্তিদের সরিয়ে নেয়ার কাজ চলছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

এছাড়া, জেলার শতাধিক জনপদ পানিতে নিমজ্জিত হয়েছে। সেই সঙ্গে পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে বেশ কিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.