এইমাত্র পাওয়া

সচিব হওয়ার সহজ যাত্রায় লাগাম টেনেছে সরকার

নিজস্ব প্রতিবেদক।।

গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর গণহারে প্রায় ৪৫০ কর্মকর্তাকে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের সাম্প্রতিক এক সিদ্ধান্ত অনুযায়ী, অতিরিক্ত সচিব হিসেবে অন্তত এক বছরের অভিজ্ঞতা না থাকলে সচিব পদে পদোন্নতি পাবেন না সরকারি কর্মকর্তারা।

গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর গণহারে প্রায় ৪৫০ কর্মকর্তাকে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ববর্তী সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত এই কর্মকর্তাদের অনেকে ২২ বছরেরও বেশি সময় ধরে চাকরি করছেন। ফলে, সম্প্রতি অতিরিক্ত সচিব হওয়া অনেকেই অবিলম্বে সচিব হিসেবে পদোন্নতি পাওয়ার যোগ্য।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.