নিজস্ব প্রতিবেদক।।
জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটি চেয়ারম্যান ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে দেওয়া হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে রাজধানীর বনানী থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য আজ সন্ধ্যায় বনানী থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তাকে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার কাছে কিছু তথ্য পাওয়া গেছে। পরবর্তীতে তাকে আবার জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে ডাকা হবে।
এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহকে ডিবি কার্যালয়ে আনা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টার দিকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
