বিন-ই-আমিন।।
সাতার প্রতিযোগিতার ১০০ মিটার ব্যাক ষ্ট্রোকে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করেছেন ফাতিহা মাহতাব মাইশা। তিনি মাহতাব উদ্দিন মাসুম’র কন্যা।
“সাইফ পাওয়ারটেক ৩৬তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৪” এ নতুন এই জাতীয় রেকর্ড গড়েন মুন মুন্সিগঞ্জের মাইশা।
এর আগে ২০১০ সালে এ রেকর্ড গড়েন বাংলাদেশ আনসার বাহিনীর নাজমা খাতুন। ১.২০:৭৭ সেকেন্ড এর রেকর্ড গড়েন। গতকাল শনিবার সেই রেকর্ড ভেঙ্গে ১.২০:০৬ সেকেন্ড এর নতুন রেকর্ড সৃষ্টি করেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর গ্রামের মাইশা। বাবা সংগীত শিল্পী মাহতাব উদ্দিন মাসুম। বিকেএসপিতে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ফাতিহা মাহতাব মাইশা।
২৫ মে শনিবার বিকালে ঢাকার মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টিকারী মাইশার হাতে স্বর্ণপদক তুলে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২৬/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
