এইমাত্র পাওয়া

চাকরি দেবে বাংলালিংক, থাকছে না বয়সসীমা

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক। প্রতিষ্ঠানটি তাদের ‘রেডিও সার্ভিস লিড ইঞ্জিনিয়ার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন ।

যা যা প্রয়োজন-

প্রতিষ্ঠানের নাম : বাংলালিংক

পদের নাম : রেডিও সার্ভিস লিড ইঞ্জিনিয়ার

বয়সসীমা : নির্ধারিত নয়

কর্মস্থল : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : ৪ থেকে ৫ বছর

কর্মঘণ্টা : ফুল টাইম

কর্মক্ষেত্র : অফিস

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

শিক্ষাগত যোগ্যতা : বিএসসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বা টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

অন্যান্য সুবিধা : নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন-বোনাস ছাড়াও কোম্পানির নীতি অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

ঠিকানা : টাইগারস ডেন, ফ্ল্যাট ৪, এসডব্লিউ (এইচ) গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা-১২১২

আবেদনের শেষ তারিখ : ৩ জুন, ২০২৪ পর্যন্ত।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.