এইমাত্র পাওয়া

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

নাটোরঃ জেলার সিংড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল আহমেদ (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত শাকিল উপজেলার চামারি ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ময়নাল আলীর ছেলে এবং নাটোর এনএস সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

এর আগে বিকাল সাড়ে ৩টায় ওই যুবক কলম নজরপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।

সিংড়া থানার ওসি আবুল কালাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.