এইমাত্র পাওয়া

দুই লাখ ভোটের ব্যবধানে জিতলেন আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে নৌকার প্রার্থী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ২১ হাজার ৪৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শাহীন খান পেয়েছেন (আম প্রতীক) নিয়ে ৬ হাজার ৫৮৬ ভোট।

এর আগে মন্ত্রী দুপুরে তার নিজ নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন কসবা উপজেলার পানিয়ারূপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন।

এ নিয়ে মন্ত্রী পর পর এই আসনে তিন বার বিজয়ী হয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.