এইমাত্র পাওয়া

৮ বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পেলেন রাবিতে

নিউজ ডেস্ক।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ বিদেশি শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অফিস শাখার প্রধান উপ-রেজিস্ট্রার এ. এইচ. এম. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১৯ জন বিদেশি শিক্ষার্থী ২২টি আবেদন করেন। বিভিন্ন প্রক্রিয়া শেষে ১৭টি আবেদন মঞ্জুর হওয়ায় ভর্তির জন্য তাদেরকে অফার লেটার পাঠানো হয়। তাদের মধ্য থেকে এখন পর্যন্ত ৮ জন ভর্তি হয়েছেন। তারা সবাই নেপালি।

প্রসঙ্গত, বর্তমানে অনার্স ও মাস্টার্স প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ৩২ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের মধ্যে ভারতের একজন, জর্ডানের ২ জন, সোমালিয়ার ১০ জন ও নেপালের ১৯ জন শিক্ষার্থী আছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.