নারায়ণগঞ্জের ফতুল্লায় ১২ ছাত্রীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে মাওলানা মো. আল আমিন নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র্যাব-১১। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাহমুদপুর পাকার মাথা এলাকার বায়তুল হুদা মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন (পিপিএম) জানান, মাদ্রাসার দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১২ জন ছাত্রী ওই শিক্ষকের ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণেই মো. আল আমিনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে পরে বিস্তারিত জানোনো হবে বলে জানান ওই অতিরিক্ত পুলিশ সুপার।
মো. আল আমিন বায়তুল হুদা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন। আটকের সময় তার মোবাইল ও অফিসের কম্পিউটার থেকে অনেক পর্নো ভিডিও জব্দ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
