গাজীপুরঃ জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের লাকচতল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বজ্রপাতে চার শিক্ষার্থীসহ এক শিক্ষক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩মে) বেলাে সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন, মোছা. রিয়া আক্তার, মোছা. মৌমিতা, আশা মনি ও মোছা. নীলা ও আহত শিক্ষক মাদ্রাসার সহকারী সুপার আব্দুল মান্নান।
মাদ্রাসার শিক্ষক মো. আব্দুর রহিম বলেন, মঙ্গলবান বেলা ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় মাদ্রাসায় সকল শ্রেণীকক্ষে ক্লাস চলছিল । বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে। এ সময় মাদ্রাসার অফিস কক্ষের অপর একটি কক্ষে নবম শ্রেণীর পাঠদান চলছিল। বিকট শব্দের সাথে সাথে ওই কক্ষে থাকা বৈদ্যুতিক সরঞ্জাম বিস্ফোরিত হয়ে শিক্ষার্থী ও শিক্ষকের গায়ে গিয়ে লাগলে রিয়া, মৌমিতা, আশা, নীলা ও শিক্ষক আব্দুল মান্নান আহত হন। আহতদের মধ্যে মৌমিতাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
বরমী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য মোঃ মারুফ শেখ মুক্তার মুঠোফোনে বলেন, বজ্রপাতে শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল। তাদের মধ্যে একজন গুরুতর আহত। তাকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
