এইমাত্র পাওয়া

বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সুযোগ

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সরাসরি কমিশন্ড অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বাংলাদেশ নৌবাহিনী

বিভাগ: ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা- পুরুষ, শিক্ষা শাখা- পুরুষ ও নারী, শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)-পুরুষ ও নারী।

পদ: কমিশন্ড অফিসার।

পদসংখ্যা: নির্ধারিত না।

ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা- পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার/মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

বয়স: ১ জানুয়ারি ২০২৪ এ অনূর্ধ্ব ২৮ বছর। (এফিডেফিট গ্রহণযোগ্য নয়)

শিক্ষা শাখা- পুরুষ ও নারী

শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি, পদার্থ, রসায়ন, মনোবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন বিষয়ে স্নাতক (সম্মান)। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে।

আইন বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশীপ সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত

বয়স: ১ জানুয়ারি ২০২৪ এ অনূর্ধ্ব ৩০ বছর। (এফিডেফিট গ্রহণযোগ্য নয়)

শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)-পুরুষ ও নারী

শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে।

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত

বয়স: ১ জানুয়ারি ২০২৪ এ অনূর্ধ্ব ৩০ বছর। (এফিডেফিট গ্রহণযোগ্য নয়)

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে ক্লিক করুন https://joinnavy.navy.mil.bd/#join ।

আবেদনের শেষ তারিখ: ৬ জুলাই, ২০২৩

সূত্র: নৌবাহিনীর ওয়েবসাইট

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.