এইমাত্র পাওয়া

এসএসসির কারণে জাতীয়করণের আন্দোলন স্থগিত!

ঢাকাঃ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে আগামী শনিবার (৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী সমাবেশ করার ঘোষণা দিয়েছিলো বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান)। কিন্তু সে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন সমিতির নেতারা। এসএসসি পরীক্ষার কারণে সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার সমিতির সাধারণ সম্পাদক বিলকিস জামান স্বাক্ষরিত এসব প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমিতির নেতারা জানিয়েছেন, মঙ্গলবার সমিতির কেন্দ্রীয় স্টেয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী। সভায় পূর্ব নির্ধারিত ৬ মে তারিখের শিক্ষক-কর্মচারী সমাবেশ স্থগিতের বিষয়ে আলোচনা করে চলমান এসএসসি পরীক্ষার কারণে তা স্থগিত করা হয়। পরে সমাবেশের তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে।

এর আগে গত ১৯ মার্চ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৬ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন সমিতির নেতারা। সরকারিকরণ, শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, পেনশন চালুসহ মোট সাত দাবি আদায়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৫/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.