নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ মানুষ হয়ে জন্মালেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে মানবিকতার গুণ অর্জন করতে হয়। সে জন্যে সুস্থ দেহ ও সুন্দর মন দরকার। শারীরিক, মানসিক বিকাশ প্রয়োজন। আর এ জন্য খেলাধুলা খুব জরুরি। তাই ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
রজবিবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে পিয়ার আলী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ডা. মজিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
মন্ত্রী বলেন, ‘আমরা বিজয়ী জাতি, আমাদের ইতিহাস-ঐতিহ্য রয়েছে, আমাদের ভাষা, সংস্কৃতি, সাহিত্য ও কৃষ্টির বিশাল গভীরতা রয়েছে। আমাদের পক্ষেই সম্ভব একটি উন্নত, সমৃদ্ধ, সুখী, শান্তিময় ভবিষ্যত তৈরি করা। আমাদের যারা শিক্ষার্থী আছে তারাই পারবে বিশ্ব নাগরিক হতে। সে জন্য আমাদের চেষ্টা করতে হবে। সে চেষ্টার অংশ হিসেবেই শুধু পরিবর্তন বা সংস্কার নয় একটা রুপান্তর ঘটাতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে সবার আগে প্রয়োজন স্মার্ট শিক্ষা। এ জন্য আমরা শিক্ষায় রুপান্তর ঘটিয়েছি। আমরা নানা প্রতিবন্ধকতা থাকা সত্বেও এ বছর নতুন শিক্ষাক্রম নিয়ে এসেছি। করোনার সময়ে আমাদের শিক্ষায় যে ক্ষতি হয়েছে তা বের করার জন্য আমরা গবেষণা করেছি। আমাদের গবেষণা বলছে এতে শিক্ষার্থীদের খুব ক্ষতি হয়নি বরং লাভ হয়েছে। শিক্ষার্থীরা নিজে নিজে শেখার অভ্যাস গড়ে তুলেছে। নিজেদের শেখার দক্ষতা তৈরি হয়েছে।’
দেশে বই নিয়ে অপপ্রচারের বিষয়ে মন্ত্রী বলেন, ‘চলতি বছর নানা সঙ্কটের মধ্যেও আমরা শিক্ষার্থীদের হতে নতুন বই তুলে দিয়েছি। সে বই নিয়ে হঠাৎ একটি তুলকালাম শুরু হয়ে গেল। রব উঠে গেল ইসলাম ধ্বংস হয়ে গেছে। একটি বাচ্চাদের বই কিভাবে ইসলাম ধ্বংস করবে, যে ইসলাম রক্ষার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। এ সব অপপ্রচারকারীরা ১৯৫৪ ও ১৯৯০ সালে এভাবে অপপ্রচার চালিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ তার জন্ম লগ্নে বলেছিল কুরআন সুন্নাহ বিরোধী কোন কিছু করবে না। আজও আওয়ামী লীগ সে একই জায়গায় আছে। কুরআর সুন্নাহ বিরোধী কিছু আওয়ামী লীগ কখনো করেনি করবেও না। অপশক্তি নানাভাবে আওয়ামী লীগ সরকারের কোনো কিছু করতে না পেরে এবার বইয়ের উপর সওয়ার হয়েছেন। তার সরকার বিরোধী অপতৎপরতায় নেমেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
