অনলাইন ডেস্ক।।
চীনের কমিউনিকেশন ইউনিভার্সিটির ব্রডকাস্ট জার্নালিজমের প্রায় ৫০০ শিক্ষার্থী, শিক্ষক ও সহকারীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। হাতে গোনা কয়েকজন কোভিড রোগী শনাক্তের পর এ পদক্ষেপ নেওয়া হলো। খবর এপির।
খবরে বলা হয়েছে, গত শুক্রবার রাতে কমিউনিকেশন ইউনিভার্সিটির ৪৮৮ শিক্ষার্থী, ১৯ শিক্ষক এবং পাঁচজন সহকারীকে কোয়ারেন্টিন কেন্দ্রে স্থানান্তর করা হয়।
প্রচলিত হাসপাতাল ছাড়াও স্টেডিয়াম ও প্রদর্শনী কেন্দ্রকে কোয়ারেন্টাইন কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।
বিশ্বের বেশির ভাগ অঞ্চলে কোভিড বিধিনিষেধ উঠে গেলেও চীনে এখনো তা বলবৎ রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
