ভারতকে নিষিদ্ধ করার বিবৃতিতে ফিফা জানিয়েছে, এ ধরনের হস্তক্ষেপ ‘ফিফার আইন মারাত্মকভাবে লঙ্ঘন করে’। বিবৃতিতে বলা হয়, এআইএফএফ নিজেদের প্রাত্যহিক কাজে পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে না পাওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। ফেডারেশনের সাবেক সভাপতি প্রফুল প্যাটেলের নির্ধারিত মেয়াদ শেষ হওয়া এবং এর পরের নির্বাচন নিয়েই যত ঝামেলা। মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও নতুন নির্বাচন না দিয়ে তিনি অফিস চালিয়ে যাচ্ছেন, যা আইনের পরিপন্থী হিসেবে রায় দিয়েছেন আদালত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
